সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকের নূন্যতম মূল মজুরী ১০ হাজার টাকা প্রদান, নিয়োগপত্র, সাপ্তাহিক ছুটি, পরিচয়পত্র ও শ্রম আইন বাস্তবায়নের বিভিন্ন দাবিতে রোববার বিকাল ৫টায় সিলেট নগরীরর রেজিষ্ট্রারী মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ এলাকায় গিয়ে সমাবেশে লিপ্ত হয়।
উক্ত সমাবেশে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক ময়না মিয়ার সভাপতিত্বে ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য মুহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সহসভাপতি একে আজাদ সরকার, মো. আনসার আলী, দুলাল মিয়া, অনুকূল বৈদ্য, জাকির হোসেন, রাশেদ আহমদ, জাবেদ আহমদ, রমজান আলী পটু প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed