বানিয়াচংয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচংয়ের দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামে পল্লীবিদ্যুৎয়ের তারে স্পৃষ্ট হয়ে আবদুল কুদ্দুছ (৪৪) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। তিনি ঠাকুরাইন দীঘির পশ্চিমপাড়ের মৃত আবদুর নূরের ছেলে। রোববার সকালে গাছের ঢাল কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, প্রথমরেখ গ্রামের মতিন মিয়ার বাড়িতে ৩০০ টাকা দিনে কাজ করছিলেন আবদুল কদ্দুছ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Related News
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More



Comments are Closed