ঠোঁট, তালুকাটা ও পোড়া রোগীদের নাম তালিকাভুক্তির আহবান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রোটারী ক্লাব অব জালালাবাদ সিলেটÑ এর উদ্যোগে বিনামূল্যে ঠোঁট কাটা,তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারী অপারেশন করার আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ড থেকে আগত বিশ্বখ্যাত সার্জনদের দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের অপারেশন করা হবে। সিলেট শহরের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার ও ১ নভেম্বর বুধবার রোগী বাছাই করা হবে। অপারেশন করা হবে ২ নভেম্বর বৃহস্পতিবার থেকে ৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। আগ্রহীরা বিনা নিবন্ধন ফিতে নাম তালিকাভুক্ত করার জন্য সিলেট শহরের মানিকপীর রোড এ অবস্থিত রোটারী হাসপাতাল, মোবাইল নং ০১৭১১ ৩২০৬৩৬,০১৭১২ ৬৮৭৮৪৭,০১৭১১৪৮৪৩৯৩ এবং ০১৭২৭ ২৪০৬৫৯ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed