প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে দুপুরের খাবার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিশুদের বিদ্যালয়ে শতভাগ ভর্তি ও উপস্থিতি নিশ্চিত করতে আগে থেকে চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচির জন্য একটি নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার।
এ কর্মসূচিকে ঘিরে এটিই হচ্ছে প্রথম নীতিমালা। অতীতে ক্ষুদ্র পরিসরে চললেও সরকার এখন এ কর্মসূচির কলেবর আরও বৃদ্ধি করতে যাচ্ছে। এতে করে দেশের প্রতিটি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা বিদ্যালয়ে দুপুরের খাবার পাবে।
২০১১ সাল থেকে দেশের ৯৩টি জেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। ৩০ লাখ শিশু এ কর্মসূচির সুফলভোগী। বর্তমানে জনপ্রতি বিশেষভাবে প্রস্তুতকৃত পুষ্টিকর ৭৫ গ্রাম বিস্কুট সরবরাহ করা হচ্ছে। কিছু কিছু বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে রান্না করা খাবার শিশুদের সরবরাহ করা হচ্ছে। সুষ্ঠু জাতি গঠনে সমৃদ্ধ শিক্ষিত তরুণ জনগোষ্ঠী গড়ে তুলতে স্কুল ফিডিং কর্মসূচিকে সর্বজনীন কর্মসূচিতে রূপান্তর করতে চায় সরকার। আর তা করতে পারলে দেশের প্রতিটি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা বিদ্যালয়ে দুপুরের খাবার পাবে। ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে দেশব্যাপী এ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। দুর্গম চর, হাওর, উপকূলীয় অঞ্চল, পার্বত্য এলাকা, চা-বাগানসহ পিছিয়ে পড়া অঞ্চল অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচির আওতাভুক্ত হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed