সিলেট নগরীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদের ডাটা এন্ট্রি রোববার সকাল থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। নগরীর আলিয়া মাদ্রাসা ও মদন মোহন কলেজে সিসিকের ১ ও ২ নং ওয়ার্ডের ভোটারদের ডাটা এন্ট্রির কাজ শুরুর মধ্য দিয়ে এ কার্যক্রম চলছে।
সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, গত ২৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করেন তথ্য সংগ্রহকারীরা। আজ থেকে হালনাগাদের ডাটা এন্ট্রি কাজ শুরু হয়েছে। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।
প্রথম দফায় বাদ পড়াদের ২৪ অক্টোবর ও দ্বিতীয় দফায় বাদ পড়াদের ২৫ অক্টোবর এন্ট্রি করা হবে বলেও তিনি জানিয়েছেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed