গ্রাহক কর্তৃপক্ষের সমন্বয়ে বিদ্যুৎ বিলের অসঙ্গতি দূর করার দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিদ্যুৎ বিলের সমস্যা এক মাসের মধ্যে সৃষ্টি হয়নি। এটি সৃষ্টির পেছনে যেমন বিদ্যুৎ বিভাগের কতিপয় লোক জড়িত আছেন তেমনি আমরা গ্রাহকরাও জড়িত। সাময়িক সময়ের জন্য লাভবান হতে গিয়ে আমরা স্থায়ী সমস্যা ডেকে এনেছি। এই সমস্যা দুরিভ‚ত করতে বিদ্যুৎ বিভাগের কয়েক মাস সময় লাগবে। আমরা আশা করছি বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের প্রতি আন্তরিক আছেন। গ্রাহকদের যেভাবে সুবিধা হয় সেভাবে তারা এর সমাধান করে দিবেন। মিরাবাজার বিদ্যুৎ অফিসের আওতাধীন গ্রাহকদের বিলিং সমস্যা সমাধানের লক্ষ্যে উš§ুক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এ কথা বলেন।
৭ অক্টোবর শনিবার সকালে নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত গ্রাহকদের সাথে বিদ্যুৎ বিভাগের মতবিনিময় সভা অনিুষ্টত হয়। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ এলাইছ মিয়ার পরিচালনায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী পারভেজ আহমদ বলেন, আমরা গ্রাহদের প্রতি আন্তরিক আছি। আমরা চাই না গ্রাহকরা ক্ষতিগ্রস্থ হোক। রিডারদের ভুলের কারণে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা একমাসের মধ্যে সমাধান করে দেওয়া হবে। গ্রাহকদের আর এমন পরিস্থিতির সম্মূখীন হতে হবে না। গ্রাহকরা যাতে স্বাছন্দে বিল পরিশোধ করতে পারে সেভাবে আমরা বিলগুলোকে কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করে দিবো।
এ উš§ুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাকিব তুহিন, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন, টিলাগড় পাঞ্চায়েত কমিটির সেক্রেটারী সমর উদ্দিন মানিক, টিলাগড় কেন্দ্রীয় মসজিদের মোতায়ালী অধ্যাপক সৈয়দ মকসুদ, বিদ্যুৎ বিভাগের উপ-পরিচালক প্রশাসন রুহুল আমীন, ইসমাইল মাহমুদ সুজন, শফি উলাহ, হিরক দে পাপলু, মুহিবুর রহমান, বিদ্যুৎ বিভাগের শ্রমিক প্রতিনিধি সামসুল বাসিত প্রমূখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed