ভাটেরা স্কুল এন্ড কলেজের সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশিষ্ট শিক্ষাবিদ কবি কালাম আজাদ বলেছেন, একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫০ বছর হয়তো বড় কিছু নয়, কিন্তু একজন ব্যক্তির জীবনে ৫০ বছর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেশিরভাগ মানুষের জীবন পঞ্চাশ বছরপূর্তি বা সুবর্ণজয়ন্তী একবারই হয়ে থাকে। তাই আমার মনে হয়, এরকম একটি দুর্লভ সুযোগ হাতছাড়া করে প্রাক্তন শিক্ষার্থীদের কেউই নিজেকে দুর্ভাগা করতে চাইবেন না। সিলেট বিভাগের ইতিহাসে স্মারক জনপদ হিসেবে ভাটেরা অঞ্চলের স্বতন্ত্র গুরুত্ব বিদ্যমান। ঐতিহাসিক জনপদ ভাটেরায় প্রতিষ্ঠিত ভাটেরা স্কুল এন্ড কলেজের সুবর্ণজয়ন্তী আয়োজন ভাটেরার ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হবে, ভাটেরা স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ভাটেরার সকল নাগরিক হবেন গৌরবান্বিত।
গত শুক্রবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলানয়তনে সিলেটে বসবাসরত ভাটেরা স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ভাটেরা স্কুল এন্ড কলেজের সুবর্ণজয়ন্তী-২০১৭ এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনো রকম বৈষম্য না করার আহবান জানিয়ে আরো বলেন, এ প্রতিষ্ঠানে যদি কোনো শিক্ষার্থী মাত্র ৩দিনও অধ্যয়ন করে থাকেন তবে গৌরবের এ অনুষ্ঠানে তাকে সম্পৃক্ত করতে হবে, পরবর্তী জীবনে কার কত ডিগ্রি সঞ্চিত হয়েছে তা বিবেচনায় না রাখলেই তবে প্রকৃত মিলনউৎসবে পরিণত হবে। তিনি প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত না করে শিক্ষাগুরু হিসেবে সম্মানিত করার আহবান জানান।
তিনি আরো বলেন, সুবর্ণজয়ন্তীর স্মরণিকা শত শত বছর পরেও ভাটেরার ইতিহাসের দলিল হয়ে থাকবে। নাতিপুতিরা তাদের পূর্বপুরুষদের নিয়ে গৌরব করার সুযোগ পাবে। তাই প্রাক্তন শিক্ষার্থীরা সুবর্ণজয়ন্তী উদযাপন করে তাদের গুরুদায়িত্বটা পালন করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস। এর মাধ্যমে সকল ভাটেরাবাসী গৌরবের সিড়িতে অধিষ্ঠিত হবেন আমি এটাই আশা করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটেরা স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র আব্দুল করিম। সভার শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন আব্দুর রহমান। কেক কেটে রেজিস্ট্রেশন কার্যক্রমে উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি কবি কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির আহবায়ক একেএম মতিউর রহমান আজাদ ও সদস্য সচিব বশিরুল ইসলাম।
বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র আব্দুল মুমিন ফজলু, মো. শফিকুর রহমান, মো. ফয়জুর রহমান রানা, জুলেহা বেগম, মো. লুৎফুর রহমান, আহমদ কবির রিপন, ডা. মিজানুর রহমান মামুন, রিয়াজ আহমদ, শিব্বির আহমদ, ঝর্ণা চৌধুরী, নাদিয়া আক্তার চৌধুরী, লুৎফা বেগম, মুহিবুর রহমান, শাহ ফাবিহা তাছনিম ও কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মুহাম্মদ লুৎফুর রহমান, শামীম আহমদ ও এহসান রেজা।-বিজ্ঞপ্তি
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed