চাকুরিতে প্রবেশের বয়স সীমা ৩৫-এ উন্নীত করার দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করণের দাবিতে বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ সিলেটের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরিষদের সিনিয়র সভাপতি নিলয় গোস্বামীর সভাপতিত্বে ও নিরূপম কান্ত দাস অলকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এম মিজান, শ্রীপদ দাস, উত্তম ভট্টাচার্য্য, জয়ন্তলাল তালুকদার, শাহিদুর রহমান ওয়াসিম, বিমল দে, সঞ্জয় চৌধুরি, ঝুটন পাল, জামিল আহম্মদ, নিলয় ভদ্র, পুলক দাস, অলক দাস, রতন, ফরিদ উদ্দিন, সঞ্জয়, জীবন, রনি চৌধুরি, পল্লব ভট্ট্রচার্য, জীবন কৃষ্ণ সরকার, রাসেদ খান, সৈয়দ কবির, রাশেদুল ইসলা, মাহাবুব রহমান, জলি আক্তার, পার্থ সারথি দাস, আয়ন দাস, নুর আলম, অজয় গোলা রতন, সেলিম উদ্দিন, স্বপন মিয়া, রফিকুল ইসলাম ফারুক, অমর রঞ্জন দাস, রাহাত চৌধুরী, মিনাল ভৌমিক, মুনশি আলিম, ফজলুল হক, রাত্রি পারুল, হেলেনা আক্তার, অনামিকা, শিবিক্ষর আহমদ, অদিতি ভট্টচার্য, ফয়জুল আহমদ, শরিফ তালুকদার, রঘুনাথ, কৃষ্ণ দাস, তানভিন সুইটি, রাত্রি, পারুল, অজিত চন্দ্র।
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী শাহনাজ পারভিন জলি বলেন, স্পীকার থাকাকালে মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ চাকুরিতে প্রবেশের বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবি জানিয়েছিলেন। তিনি এ প্রস্তাব বাস্তবায়নের ওপর জোর দেন।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র রাহুল দাস বলেন, সরকারি নিয়ম অনুসরণ করার ফলে বেসরকারি ব্যাংকসহ বহুজাতিক কোম্পানী গুলোও ৩০ বছরের উর্ধ্বে জনবল (অভিজ্ঞতা ছাড়া) নিয়োগ দেয় না। ফলে বেসরকারি ক্ষেত্রেও কর্মের সুযোগ সংকুচিত হয়ে যাচ্ছে; তাই চাকরির বয়সসীমা ৩৫ বছর করা দরকার।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সিলেট বিভাগীয় সভাপতি মিজান খান জানান, তারা গত ৬ বছর ধরে এ দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। কিন্তু, তাদের দাবিটি কোন ভাবে বাস্তবায়ন হচ্ছে না।
Related News
সিলেট ওসমানী মেডিকেলে নতুন পরিচালক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক হিসেবেRead More
সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিতRead More



Comments are Closed