রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে তালামীযের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারে চলমান রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে টাউন ঈদগাহ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরগাহ মোড়ে এসে শেষ হয়।
জেলা আল ইসলাহ সভাপতি মুফতি অধ্যক্ষ শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এম.এ আলিম, সহ সাধারণ সম্পাদক হাফিয এনামুল হকের যৌথ পরিচালনায় মিছিলপূর্ব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আল ইসলাহ সদস্য সিরাজুল ইসলাম সিদ্দিকী, জেলা আল ইসলাহ নেতা মাও. মুহিবুর রহমান, মাও. শফিকুর রহমান, মাও. মকবুল হুসেন খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপু, সৈয়দ ইউনুছ আলী, কামাল উদ্দিন, মাও. আব্দুল মুক্তাদির, মাও.বশির আহমদ, উত্তরমুলাইম আলিম মাদরাসার প্রিন্সিপাল মাও.শামছুল ইসলাম, মাস্টার নাজিম উদ্দিন, জেলা তালামীয সভাপতি নিলুর রহমান, সাধারণ সম্পাদক এম.এ জলিল, আফসার ইবনে রহিম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সরকারি বাহিনীর গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগ ইতিহাসের সব বর্বরতাকে ছাড়িয়ে গেছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে এবং ক্ষতি পূরণ দিতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বের নিশ্চয়তাসহ জীবন ও সম্পদের নিরাপত্তা দিয়ে স্বদেশে ফিরিয়ে নিতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালামীযের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফিয কাওছার আহমদ, হাফিয শিহাব উদ্দিন, সাবেক জেলা তালামীয সভাপতি মাওলানা ইসহাক আহমদ, জেলা আল ইসলাহ শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক মাও.সিরাজুল ইসলাম মাসুক, হাফিয বজলুর রহমান, মাও.এম.ফয়জুল ইসলাম, মাও.শফিকুল আলম সুহেল, সদর আল ইসলাহ সম্পাদক লিয়াকত হোসাইন, শ্রীমঙ্গল উপজেলা আল ইসলাহ সভাপতি মাও.মুজিবুর রহমান মাদানী, কমলগঞ্জ আল ইসলাহ সাধারণ সম্পাদক হাফিয এম.এ ওয়াহাব, রাজনগর আল ইসলাহ সভাপতি মাও. নজরুল ইসলাম, কুলাউড়া সভাপতি মাও.আব্দুল জব্বার, জুড়ী সভাপতি মাও. আব্দুস শহীদ, বড়লেখা সভাপতি মাও. আব্দুর রহিম, জেলা তালামীয সহ সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান,প্রচার সম্পাদক রাজন আহমদ, অর্থ সম্পাদক কাওছার আহমদ, অফিস সম্পাদক হাফিয আবু জাফর রিপন, সহ-অফিস সম্পাদক শফিউল আলম, রেদওয়ানুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক এম. মকসুদ জুনেদ, সহ প্রশিক্ষণ কামাল উদ্দিন, সাহিত্য সম্পাদক আ.মুহাইমিন, তথ্য প্রযুক্তি সম্পাদক আবুল কাশেম, মৌলভীবাজার সরকারি কলেজ সভাপতি মিনহাজ উদ্দিন, শহর সভাপতি মামুনুর রশিদ, সদর সভাপতি জামাল আহমদ, শ্রীমঙ্গল সম্পাদক জাহাঙ্গির আলম, রাজনগর সভাপতি শাহেদ আহমদ, কুলাউড়া সভাপতি শাহজাহান আলম, জুড়ী সভাপতি কামরুল ইসলাম, বড়লেখা সভাপতি মিছবাহ উদ্দিন, কমলগঞ্জ সভাপতি শাহ মো. আব্দুল জলিলসহ আল-ইসলাহ ও তালামীয নেতৃবৃন্দ।- বিজ্ঞপ্তি।
Related News
লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও সমৃদ্ধ বনাঞ্চলRead More
কুলাউড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকেRead More



Comments are Closed