ভৈরবে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহাগ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত যুবক ডাকাত ছিলেন বলে জানানো হয়েছে।
নিহত সোহাগ ভৈরব শহরের ভৈরবপুর দক্ষিণ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওয়াহাব। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। নিহত সোহাগের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, ‘ডাকাত সোহাগকে মঙ্গলবার গ্রেপ্তারের পর রাতে তাকে নিয়ে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সোহাগের সহযোগীরা। এতে সোহাগসহ পুলিশ সদস্যরা আহত হন। সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।’
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কেএনএম জাহাঙ্গীর বলেন, ‘আমাদের এখানে সোহাগকে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে মৃত দেখি।’ এছাড়া পুলিশের দুই সদস্য আহত অবস্থায় চিকিৎসাধীন বলেও জানান তিনি।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed