প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
বৈশাখী নিউজ ডেস্ক: বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার বিকেলে নগরীর ক্বীন ব্রীজের নীচের চাঁদনীঘাটের সুরমা নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সারা দেশের ন্যায় সিলেটেও শেষ হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব।
প্রতিমা বিসর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন- সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানও।
এর আগে শনিবার সকালে মণ্ডপে মণ্ডপে বিজয়া দশমী পূজা শুরু হয়। মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ উৎসব। হিন্দু সধবা নারীরা দেবীপ্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরান। চলে মিষ্টিমুখ করানো, ছবি তোলা ও ঢাকের তালে তালে নাচ-গান।
এরপর বিভিন্ন মণ্ডপ থেকে বিজয়া শোভাযাত্রার মাধ্যমে ট্রাকে করে প্রতিমাগুলোকে ঘাটে নিয়ে আসে। বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে বিসর্জন শুরু হয়। পরে একে এক নৌকায় তুলে নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এদিকে, ব্যাপকসংখ্যক পুলিশ, র্যা ব ও নৌ-পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য অবস্থান নিয়েছে সুরমার তীরে। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সার্চ লাইটবাহী গাড়ীর মাধ্যমে আলোকিত করা হয়েছে। তাছাড়া সার্বক্ষণিক ডুবুরীও রাখা হয়েছে বিসর্জন ঘাটে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র্যা ব সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
এ বছর সিলেটের সিটি করপোরেশন এলাকায় ৪৭টিসহ জেলা ও মহানগরের ৫৭৬ টি পূজামণ্ডপে দূর্গাপূজা অনুষ্টিত হবে। এর মধ্যে পারিবারিক মণ্ডপ ছিল ৬০ টি।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed