Main Menu

ভৈরবে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মানিক ভূইয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে মেন্দিপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ভৈরবের সাদেকপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, মানিক ভূইয়ার শরীরে উপর্যুপরি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কেন তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। তবে রোববার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।

Share





Related News

Comments are Closed