Main Menu

পূজামন্ডপ পরিদর্শনে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, জ্যেষ্ঠ সাংবাদিক সালাম মশরুর, মোহাম্মদ মহসীন, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সহ-সাধারণ সম্পাদক সুটন সিংহ, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, দৈনিক শুভ প্রতিদিন’র ফটো সাংবাদিক এস এম সুজন, দৈনিক ভোরের কাগজের সিলেট প্রতিনিধি ইয়াহইয়া মারুফ, দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক মনিরুজ্জামন রনি, হিন্দু কমিউনিটি নেতা তাপস দত্ত তপু প্রমুখ। এসময় জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ বিভিন্ন মন্ডপে পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

Share





Related News

Comments are Closed