সাগর হত্যার প্রধান আসামি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে চুরির অভিযোগে কিশোর মো. সাগরকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আক্কাস আলীকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ভৈরবের শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে শুক্রবার ভোরে আক্কাসকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন।
এরআগে রিয়াজ উদ্দিন ও ফজলুর রহমান নামে স্থানীয় দু’জনকে গ্রেফতার করে পুলিশ। রিয়াজ উদ্দিন রিজু বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুরে গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্রের একটি মটর চুরির অভিযোগে গত সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে কিশোর সাগরকে আটক করেন হ্যাচারির মালিক আক্কাছ আলী। এরপর আক্কাছ আলী ও তার সহযোগী কাইয়ুমসহ হ্যাচারির লোকজন তাকে সিমেন্টের খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালায়। এক পর্যায়ে সাগর মারা যায়। ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর মঙ্গলবার দুপুর ১২টায় পুলিশ ওই বাড়ির সামনের একটি কাশবন থেকে লাশটি উদ্ধার করে।
সাগরের বাবার নাম মো. শিপন মিয়া। তিনি পেশায় ফেরিওয়ালা। দুই ভাই এক বোনের মধ্যে সাগর দ্বিতীয়। বোন বড়। রেললাইনের বস্তিতে পাঁচজনের সংসার ছিল তাদের।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed