৩১তম ফোবানার মিডিয়া কো অর্ডিনেটর জুয়েল সাদত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সেন্ট্রাল ফ্লোরিডার কমিউনিটি একটিভিষ্ট, প্রথম আলো ও ঠিকানার বিশেষ প্রতিনিধি সাংবাদিক গোলাম সাদত জুয়েল মায়ামীতে অনুষ্টিতব্য ৩১তম ফোবানার মিডিয়া কো অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন । ইতোপুর্বে ২০১২ সালের ওরলান্ডো ফোবানায়ও তিনি কো কনভেনর (মিডিয়া) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন । আড়াই দশক থেকে সাংবাদিকতায় জড়িত গোলাম সাদত জুয়েল প্রবাসের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র প্রবাসের নিউজ ডটকম’র সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। আমেরিকার মিডিয়া ব্যক্তিত্ব জুয়েল এর ২০১৮ সালের বই মেলায় দুটি বই প্রকাশিত হচেছ “আয়না বিলাস” ও “আগের ঠিকানায় আছি”। ফোবানার ব্যাপক প্রচারে মুখ্য ভুমিকা পালন করছেন তিনি।
তিনি জানান, মায়ামী ফ্লোরিডার সংস্কৃতি অঙ্গনের সূতিকাগার । তাই এবারের ফোবানা হবে স্মরণকালের সেরা । এবারের ফোবানায় সংগঠক হিসাবে অনেক যোগ্য কমিউনিটি একটিভিষ্টদের সম্পৃক্ত করা হয়েছে । কনভেনর এম রহমান জহির ও আরিফ আহমদ আশরাফ এর টিম সকল মহলের সহযোগীতায় একটি সফল ফোবানা উপহার দেবার চেষ্টা করছে । সূর্যাস্ত ফ্লোরিডায় আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হবে আগামী ৬,৭ ও ৮ অক্টোবর।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More




Comments are Closed