ভবঘুরে সাদিক বাদশার পরিচয় জানতে চায় পুলিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট সরকারী কলেজের ফটকের সামনে থেকে বুধবার রাতে উদ্ধার হওয়া ভবঘুরে (পাগল) সাদিক বাদশার পরিচয় সনাক্ত করতে সকলের নিকট সহযোগিতার আহবান করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আখতার হোসেন জানান, মো. সাদিক বাদশা নামের এক ভবঘুরে সিলেট সরকারী কলেজের সামনে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সে সময় সে পাথর দিয়ে গাড়ি ভাংচুরও করে। এতে স্থানীয় জনতা তাকে ঘেরাও করে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভবঘুরে সাদিক বাদশা এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৫নং ওয়ার্ড, মানসিক বিভাগে চিকিৎসাধীন আছে। কেউ তার পরিচয় জানলে শাহপরাণ থানা কিংবা ওসমানী হাসপাতালের মানসিক বিভাগে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ওসি আখতার।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed