Main Menu

সাংবাদিক মানব চ্যাটার্জ্জীর বাবার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মণিপুরী সম্প্রদায়ের বিশিষ্ট ব্রাহ্মণ, ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মানব চ্যাটার্জীর পিতা ত্রম্বকসেনা চ্যাটার্জ্জী রোববার বেলা সাড়ে ৩টায় পরলোকগমণ করেছেন। সাংবাদিক মানব চ্যাটার্জ্জীর বাবার মৃত্যু শোক ও সমবেদনা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।

এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম এবং সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ্ দিদার আলম নবেল শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

Share





Related News

Comments are Closed