লাভেলো মিস ওয়ার্ল্ড এবার সেরা দশের লড়াই
বিনোদন ডেস্ক: নির্বাচিত হয়ে গেছে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের শীর্ষ ১০ প্রতিযোগী। এই দশজনের মধ্য থেকেই একজন অংশ নেবেন চীনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডের মূল আসরে। এবারই প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’ এ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। এনটিভিতে প্রচারিত এই অনুষ্ঠানের বিভিন্ন ধাপ পেরিয়ে এখন এসে পৌঁছে গেছে চূড়ান্ত পর্বে। ২৬-২৮ সেপ্টেম্বর পর্যন্ত গ্র্যান্ড গালা রাউন্ড এবং ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতায় টিকে থাকা শীর্ষ দশ প্রতিযোগী হচ্ছেন রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি এবং জেসিকা ইসলাম। এখান থেকে নির্বাচিত ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স¡পন চৌধুরী ও অমিকন এন্টারটেইনমেন্ট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান পুরো বিষয়টি নিয়ে উচ্ছ¡াস প্রকাশ করেন। তারা জানান ‘প্রথমবারেই আমরা অভ‚তপূর্ব সাড়া মিলেছে। এ আয়োজনটি কেবল দেশেই না বরং আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে তুলে ধরবে।’ টাইটেল স্পন্সর লাভেলো ছাড়াও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সঙ্গে আরো রয়েছেন ক্রাউন স্পন্সর আমিন জুয়েলার্স, সজীব গ্র“প, রংধনু গ্র“প, ভীশনসহ আরো অনেক পার্টনার এবং এসোসিয়েটরা। প্রতিযোগিতার চ‚ড়ান্ত পর্ব প্রচার হচ্ছে রাত সাড়ে ১১টায় এনটিভিতে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার প্রচারিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড গালা রাউন্ড।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed