রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে শাবি শিক্ষক সমিতির মানববন্ধন
শাবি প্রতিনিধি : মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের উপর নির্যাতন, হামলার প্রতিবাদে ও তাদেরকে পুনরায় দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে সোমবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।
সমাবেশে বক্তারা কূটনীতিকভাবে রোহিঙ্গাদের মোকাবিলা করার আহবান জানান। এছাড়া মানবাধিকার বিষয়ে প্রধানমন্ত্রীর ভ’মিকার জন্য প্রশংসা করেন তারা। বক্তারা বলেন, অং সান সূচি ও মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে যে গনহত্যা চালিয়েছে তার বিচার আর্ন্তজাতিক আদালতে অবশ্যই হতে হবে। অবিলম্বে রোহিঙ্গা শরনার্থীদের দেশ থেকে ফিরিয়ে নেয়ার জন্য আ›তর্জাতিক চাপ সৃষ্টির আহবান জানান তারা।
সমিতির সভাপতি সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিবুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, প্রক্টর জহির উদ্দিন আহমেদ, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ মাহবুব ফেরদৌসি, সহায়ক কর্মচারী ইউনিয়নের সভাপতি শাজাহান সিরাজ, শাবি প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সায়েম প্রমুখ।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed