Main Menu

শাবিতে দুর্গাপূজার ছুটি শুরু বুধবার থেকে

শাবি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে ৯ দিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) বন্ধ থাকবে। আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে ছুটি শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন ছুটির বিষয়টি নিশ্চিত করে বলেন, পূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে মাঝখানে ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে। এছাড়া ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
তাছাড়া ৬ ও ৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা বাড়তি আরো দুইদিন ছুটি কাটাতে পারছেন। ফলে ক্যাম্পাস ৮ অক্টোবর থেকে খুলবে।
এদিকে, শাবির সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীসহ অনেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ পার্শ্ববর্তী মেস থেকে পূজার ছুটি কাটাতে বাড়ি ফিরতে শুরু করেছেন। ফলে ক্যাম্পাস অনেকটাই ফাঁকা হয়ে গেছে।

 

Share





Related News

Comments are Closed