সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকা থেকে ৫০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সাদেক মিয়া (৪২)। সে মৌলভীবাজারের জুড়ি উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লক্ষ একান্ন হাজার টাকা।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এসএমপির মোগলাবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির মোগলাবাজার থানাধীন গোটাটিকর ইউনিয়নের সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০২ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী নিষিদ্ধ মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয় করে নিজ হেফাজতে মজুত রাখে। পরবর্তীতে তার গড়ে তোলা নেটওয়ার্কের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের আড়ালে ক্রয়কৃত মাদকদ্রব্য সিলেট মেট্রোপলিটন এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের নিকট অর্থের বিনিময়ে পৌঁছে দেয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত ইয়াবা এবং গ্রেফতারকৃত আসামীকে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed