Main Menu

সিলেটে বিশ্ব নদী দিবস উদযাপন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশ্ব নদী দিবস ২০১৭ উপলক্ষ্যে বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেট এর উদ্যোগে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দখলমুক্ত প্রবাহমান নদী, বাঁচবে প্রাণ ও প্রকৃতি প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেটের সহ সভাপতি মোঃ শাহেদুর রহমান। বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেটের সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলীর পরিচালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক জহিরুল ইসলাম মিশু, নিসচা সিলেট জেলার সহ সভাপতি হাফিজ মো. আব্দুর রহমান, নিসচা মহানগরের আহবায়ক এম ইকবাল হোসেন, ড্রিম সিলেটের চেয়ারম্যান শেখ তোফায়েল আহমদ শেপুল, রফিকুল আলম, বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেটের সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ ফাহিম, জীববৈচিত্র সম্পাদক ফুরকান আহমদ তালুকদার, অর্থ সম্পাদক নাজমূল হুদা, মো. আসলাম, মো. আনোয়ার হোসেন, সামাদুল ইসলাম অপু, অছিউর রহমান অছি, ইমানুর রশিদ চৌধুরী প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed