Main Menu

হবিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ফলে ফরমালিন ব্যবহারের দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ওয়াসিম ফার্মেসিকে তিন হাজার টাকা, একই অভিযোগে জালাল ড্রাগ হাউজকে তিন হাজার টাকা এবং ফরমালিন ব্যবহার করার দায়ে আফিল উদ্দিনের কলার আড়ৎকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed