বিপিএল শুরু হচ্ছে ৩ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৩ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের খেলা। প্রথম দিনের খেলায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ান ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলবে সিলেট সিক্সার।
এর আগে ২ নভেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। বিপিএলে গত আসরের ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ঢাকা ডায়নামাইটস।
গতবারের মতো এবারও সাতটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিপিএল। নির্ধারিত সময়ে ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজ ফি জমা দিতে না পারায় বিপিএল থেকে বাদ পড়ছে বরিশাল বুলস। অন্যদিকে এবার নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে সিলেট সিক্সার।
এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো- চট্টগ্রাম ভাইকিং, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডাইনামাইটস, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ও নবাগত সিলেট সিক্সার।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed