Main Menu

বালাগঞ্জে অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সন্ধায় উপজেলার তিলকচান পুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
খবর পেয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা সদর ইউনিয়নের তিলকচানপুর গ্রামের আব্দুল মালেকের বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। তাজপুর ফায়ার ষ্টেশনের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার পুর্বেই ভস্মিভুত হয়ে যায় ৪টি ঘর।

 

Share





Related News

Comments are Closed