সিলেটস্থ ছাতক সমিতি কৃতিশিক্ষার্থী সংবর্ধনা দেবে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটস্থ ছাতক সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভা শনিবার মদিনা মার্কেটস্থ চিলি রেস্টুুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আ.ন.ম. ওহীদ কনা মিয়া ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি অধ্যাপক খসরুজ্জামান, সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ, মো. আশরাফুর রহমান চৌধুরী, মো. ফয়জুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন, কোষাধ্যক্ষ এড. কাজী মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক মো. ওয়াহিদুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালেহ আহমদ, দপ্তর সম্পাদক সৈয়দ মুর্শেদ আলী, প্রচার সম্পাদক কবির আহমদ, সিনিয়র সদস্য এনামূল হক কাচা মিয়া, এড. সফিকুল ইসলাম, মো. লুৎফুর রহমান, কুতুব উদ্দিন মাহবুব, মোজাম্মেল হক আরশ, মো. আশরাফ খান, মো. মুজাহিদ আলী, মো. আজিজুর রহমান শান্ত, রাসেল আহমদ দীপু, নুরুজ্জামান পাপলু প্রমুখ।
সভায় প্রতি বছরের ন্যায় এবারও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫, বাণিজ্য বিভাগে জিপিএ ৪.৫০, মানবিক বিভাগে জিপিএ ৪.০০ প্রাপ্ত ছাতক ও সিলেটস্থ ছাতকের কৃতি ছাত্র ছাত্রীদের কে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন (০১৭২৬৭২২১৭৮) এবং শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালেহ আহমদ (০১৭১২৯১২৩০৩) ও তথ্য ও গবেষনা সম্পাদক মো. ওয়াহিদুল হক (০১৭১১২৬৮৭০৪) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed