নবীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে থানা পয়েন্টে সত্তার মিয়ার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একদল দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, অগ্নিকান্ডে একটি লেপ তোষকের দোকান, আরএফএল প্লাষ্টিকের দোকানের ষ্টোক রুম, একটি সেলুন, ইলেক্ট্রনিক্সের দোকান, একটি মোবাইল টেলিকমের দোকানসহ কমপক্ষে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় । খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর একদল কর্মী স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। পরে হবিগঞ্জ থেকেও দমকল বাহিনীর একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে সহযোগিতা করে।
স্থানীয় লোকজন জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে থানা পয়েন্টের গোলাপ মিয়ার লেপ তুষকের দোকানে হঠাৎ ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চর্তুদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আশপাশের দোকান ও বাসা বাড়িতে আগুন আতংকে ছুটাছুটি করতে গিয়ে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কিভাবে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে তা কেউ বলতে পারছেনা।
নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী জানান, এই অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
দমকল বাহিনীর এক কর্মকর্তা ইউনুছ আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে।
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed