রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে শাবিতে মানববন্ধন
শাবি প্রতিনিধি: মিয়ানমারের রাখাইনে রাষ্ট্রীয় মদদে সেনাবাহিনী কর্তৃক সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর চলমান নৃশংস গণহত্যা বন্ধের দাবিতে এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেয়ার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, রাখাইনে অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে। গণহত্যা বন্ধে মিয়ানমারের উপর আšর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নিতে হবে। এ বর্বরোচিত নৃশসংসতার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
কর্মসূচীর সমন্বয়ক নাসির উদ্দীন তার বক্তব্যে বলেন, রাখাইনে জাতিগত নিধন অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, ১৯৮২ সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেয়া হয়। এ অন্যায়ের অবসান ঘটাতে হবে।
Related News
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
গোলাপগঞ্জে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেপ্তার করেছেRead More



Comments are Closed