Main Menu

চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের বাসায় চুরি

বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাকের বাসা থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।

রোববার সকাল ছয়টার দিকে শহরের ঈদগা রোডের বাসভবনে এ ঘটনা ঘটে।

চুরির বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক জানান, সকালে বাসায় কাজের মেয়েটা আসলে দরজা খুলে দিয়ে তিনি আবার ঘুমিয়ে পড়েন। নয়টার দিকে কাজের মেয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘এ সময় ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা দেখতে পাই। সেখানে রাখা কিছু নগদ টাকা নেই। পাশের শয়নকক্ষের আলমারির উপরে রাখা ব্রিফকেসটি খোয়া গেছে। ওতে ৭ ভরি স্বর্ণালঙ্কার ছিল।’

খবর পেয়ে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এএসপি হেডকোয়ার্টার) আহসান হাবিব, সদর থানার ওসি তোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় তারা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (এএসপি হেডকোয়ার্টার) আহসান হাবিব সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে একটি মোটিভ সামনে রেখে অনুসন্ধান শুরু করা হয়েছে। কারা কারা ওই বাড়িতে প্রবেশ করতো তাদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

Share





Related News

Comments are Closed