কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, পদ শূন্য ঘোষনার দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশীদের বিরুদ্ধে অনাস্থা এনেছেন পরিষদের ৯ সদস্য। তাকে অপসারণ করে চেয়ারম্যান পদ শূণ্য ঘোষনার দাবিতে ১৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন তারা। শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ইউপি সদস্যরা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যন ফয়জুর রহমান। তার স্বাক্ষরিত লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ২০১৬ সালের ৯ আগষ্ট পূর্ববর্তী পরিষদের কাছ থেকে বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহনের পর হতে এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ হতে তারা একটাকাও সম্মানী ভাতা পাননি।
এই সময়ের মধ্যে পরিষদের একটি সভা ছাড়া আর কোন সভাও অনুষ্ঠিত হয়নি। এমনকি এ দায়িত্ব গ্রহনের পর হতে চেয়ারম্যন মামুন রশীদ ইউনিয়ন পরিষদের অফিসে প্রায় নিয়মিত অনুপস্থিত থাকেন। যে কারণে ইউনিয়নের বাসিন্দারা ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে পরিষদের বিভিন্ন সদস্য বিভিন্ন সময় চেয়ারম্যানের সাথে কথা বলার চেষ্ঠা করলে উল্টো অপমানিত হতে হয়েছে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত ১৩ মাসে এ ইউনিয়ন পরিষদের উন্নয়নে বর্তমান সরকার প্রায় ৫০ লক্ষ টাকা বরাদ্ধ প্রদান করেন। এর মধ্যে ৫টি প্রজেক্টের প্রায় ১০ লক্ষ টাকার কাজ হলেও বাকী ৪০ লক্ষ টাকা বেনামী প্রজেক্ট তৈরী করে তার অনিয়মের সহযোগী কতিপয় ইউনিয়ন পরিষদ সদস্যদের প্রজেক্ট চেয়াম্যন করে কোন কাজ না করে তা আত্মসাত করেছেন। এছাড়া কাবিখা, টিআর প্রকল্পের কোন খবর অভিযোগকারী পরিষদের সদস্যরা জানেন না। হদিস পাননি সরকারী টিন ও সৌর বিদ্যুৎ যন্ত্রপারিত বরাদ্ধের।
তারা লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, শেষ পর্যন্ত কোন উপায় না দেখে এ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়াম্যান ফয়জুর রহমান বিগত ২৪ আগষ্ট নিজে উদ্যোগ গ্রহণ করে বিধি মোতাবে সকল সদস্যগনকে চিটি পাঠিয়ে ৬ সেপ্টেম্বর একটি সভা আহবান করেন। প্যানেল চেয়ারম্যান ফয়জুর রহমানের সভাপতিত্বে এ সভায় ইউপি সদস্য আতাউর রহমান, মামুন রশিদ, ফরিদ আহমদ, ফজলুল ইসলাম, আমিন উদ্দিন, শরিফ উদ্দিন, আইয়ুব আলী ও সংরক্ষিত মহিলা সদস্য পতিবালা অংশগ্রহণ করেন। এ সভায় সর্বসম্মতিতে চেয়ারম্যান মামুন রশীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহিত হয়। বিধি মোতাবেক এ প্রস্তাবের রেজুলেশন সহ গত ১৩ সেপ্টেম্বর সদস্যগণ কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে চেয়ারম্যান পদ শূন্য চেয়ে দরখাস্ত দাখিল করেন।
এই অভিযোগ দায়েরের পর থেকে চেয়ারম্যান মামুন রশীদ বেপরোয়া হয়ে উঠেন এবং তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা সদস্যদের মারধরেরও চেষ্টা করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ঘটনায় ৫নং ওয়ার্ডের সদস্য ফজলুল ইসলাম কানাইঘাট থানায় একটি অভিযোগও দায়ের করেছেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed