কামাল উদ্দিনের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্টুডেন্ট হেল্প সোসাইটি সিলেট এর সভাপতি ও সিলেট মহানগর ইয়াং স্টার ক্লাব এর ক্রীড়া সম্পাদক এম কামাল উদ্দিনের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্টুডেন্ট হেল্প সোসাইটি ও সিলেট মহানগর ইয়াং স্টার ক্লাব এর উদ্যোগে শনিবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্টুডেন্ট হেল্প সোসাইটির প্রতিষ্ঠাতা মো. এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সিলেট মহানগর ইয়াং স্টার ক্লাবের সভাপতি জুনায়েদ আহমদ ও স্টুডেন্ট হেল্প সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল মুছাব্বিরের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাসিক ক্লাব ম্যাগাজিন সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসাইন, মানবাধিকার পরিবেশ সাংবাদিক সোসাইটি সিলেটের সভাপতি শেখ মো. লুৎফুর রহমান, নবদূত সামাজিক ফোরামের চেয়ারম্যান কেএম রফিকুজ্জামান, সালুটিকর ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি বুরহান উদ্দিন, শ্রমিক মজলিস সিলেট সদরের সাধারণ সম্পাদক লিটন আহমদ আরমান, স্টুডেন্ট হেল্প সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল মুছাব্বির, সিলেট মহানগর ইয়াং স্টার ক্লাবের সহ সভাপতি জামাল আহমদ, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শেখ আহমদ, রাসেল, দাইয়ান, মুজাম্মিল, জাকির হোসেন, আকরাম হোসেন, আরিফ, ফাহিম, জালাল সিদ্দিকী, আব্দুল হক, সায়েম, রুহিন, জামিল, মাহফুজুর রহমান গালিব প্রমুখ।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed