“ডাস্টবিনে নয় অসহায় মানুষের মুখে অন্ন”
বৈশাখী নিউজ ২৪ ডটকম: “ডাস্টবিনে নয় অসহায় মানুষের মুখে অন্ন” এই স্লোগানকে সামনে রেখে ফুড ব্যাংকিং টিম সিলেট এর নিজ উদ্যোগে শুক্রবার রাতে অসহায় মানুষের কাছে খাবার বিতরণ করা হয়। সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর বাজার, কাজীটুলা, নয়াসড়ক, নাইরওপুল, জেলরোড, সোবহানীঘাট, ক্বীন ব্রীজ, তালতলা, জিতু মিয়ার পয়েন্ট, কাজীর বাজার ব্রীজ, রেল স্টেশন সহ নগরীর প্রতিটি পয়েন্টে ফুটপাতে না খেয়ে ঘুমিয়ে থাকা অসহায় মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।
সমাজের অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিতে সিলেটে এ সংগঠন কাজ করে যাচ্ছে। বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান সহ যাবতীয় অনুষ্ঠানের অবশিষ্ট খাবারটুকু ডাস্টবিনে না ফেলে এ সংগঠনকে জানালে তারা নিজ উদ্যোগে খাবারগুলো নিয়ে অসহায় মানুষের মুখে দেবে। তাদের সাথে যোগাযোগ করতে কল সেন্টার ০১৭১৭০৪০৭৯৬, ০১৭১৭৭২৬৬৫৯। যেকোন প্রয়োজনে যোগাযোগ: ০১৭৬৫৮৮৫৬২৭।
শুক্রবার রাতে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন মাহবুব খান, রাসেল মিয়া, বাবুল আহমদ, তাইনুল ইসলাম, রেশমা জান্নাতুল রুমা, জাহিদ হাসান, রাকুল সিনহা, প্রণয় দাস, তারেক আহমদ, মুহিবুর রহমান, রবিউল আলম, মজনু চৌধুরী, মিছবাউল হক, তানভীর তালুকদার, আব্দুলাহ ইবনে ফারুক, জামিল আহমদ, হুমায়ূন রশিদ, আমির আহমদ, ইলিয়াছ আহমদ, আলা উদ্দিন আহমদ, নাহিয়ান আহমদ প্রমুখ।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed