Main Menu

রোহিঙ্গা ত্যার প্রতিবাদে নবীগঞ্জ কল্যাণ সমিতির মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানাদের উপর আং সান সুচির সেনাবাহীনি ও বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ কল্যাণ সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক, সিলেট এম এ জি সমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. এস এম হাবিবউল্লাহ সেলিম এর সভাপতিত্বে ও নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো.আবুল ফজল এর পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যাক্তিত্ব দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী, ডা. নাজরা চৌধুরী,এস আর সেলিম চৌধুরী, ব্যাংকার তোফায়েল আহমদ, মো. আবু ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা মনসুর ঘোরী, এডভোকেট মিজানুল হক মিজান, ফয়জুল হক, আনোয়ার আলী,ডা. আজাদ আলী সুমন. সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, সালেহ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, আমাদের পাশ^বর্তী দেশ মিয়ানমারের মুসলমানরা নির্যাতিত হচ্ছে। অনেকে আমাদের দেশেও আশ্রয় গ্রহন করছে। তাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করা সকলের নৈতিক দায়িত্ব। স্ব-স্ব অবস্থান থেকে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে।
মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার জন্য আং সান সুচিকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাড় করাতে হবে এবং সকল রাষ্ট্রকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে মায়ানমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ও মায়ানমারের রাখাইনে স্বাধীনভাবে মুসলমানদের বসবাসের নিশ্চয়তা প্রদানের জোর দাবী জানান।

Share





Related News

Comments are Closed