Main Menu

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সিলেট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিভাগীয় নগরী সিলেট। শুক্রবার জুমার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সবকটি মিছিল এসে মিলে কোর্ট পয়েন্টে আয়োজিত মহাসমাবেশে। ইমাম সমিতি আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ নেতৃবৃন্দ। সমাবেশে লোকে লোকারন্য হয়ে পড়ে কোর্ট পয়েন্টসহ আশপাশের এলাকা। এসময় বন্ধ হয়ে পড়ে যানচলাচলও।

বিক্ষোভ মিছিলের মূল স্লোগান ছিল মিয়াননমার সরকার ও অং সান সুচির বিরুদ্ধে এবং হত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবি করা হয়। পাশাপাশি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারকে চাপ প্রয়োগের কথাও বলা হয়। তাছাড়া কোর্ট পয়েন্টে পুড়ানো হয় সে দেশের সর্বোচ্চ নেত্রী অং সান সুচির কুশপুত্তলিকাও।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শফী ঘোষিত মিয়ানমার রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে শুক্রবার বাদ জুম্মা হেফজাতে ইসলাম সিলেট মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কোর্ট পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের শরণার্থী মর্যাদা দিতে হবে। বাংলাদেশ সহ বিশে^র সকল মুসলিমদেশ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে কুটনৈতিক সর্ম্পক ছিন্ন করতে হবে। বক্তারা বলেন, মুসলিম রোহিঙ্গাদের রক্ত নিয়ে হুলিখেলা বিশে^র মুসলিম আর সহ্য করবে না। রোহিঙ্গা মুসলিমদের প্রতি ফোটা রক্তের দাম মিয়ানমারের খুনি সরকার অং সান সুচি এবং জাতিসংঘকে দিতে হবে। হেফাজত নেতৃবৃন্দ বলেন, মিয়ানমারে মুসলিম গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। এই অমানবিক গণহত্যা প্রতিরোধে আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবী। মিয়ানমারের নিরীহ মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান এবং প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পাশে গিয়ে তাদের অবস্থা দেখে আসায় ও তাদের আশ্রয় নিরাপত্তায় সহযোগিতা ঘোষণা করায় ধন্যবাদ জানান।
মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে প্রতিবাদ সামাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, এডভোকেট মাওলানা আব্দুর রকীব, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা খায়রুল হোসেন, হাফিজ মাওলানা আহমদ সগীর, গাজী রহমত উল্লাহ, মাওলানা পীর আব্দুল জব্বার, আলহাজ¦ মাওলানা এমরান আলম, মাওলানা ফখরুজ্জামান, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সদরুল আমীন, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আমীন রাজু, হাফিজ মাওলানা রিয়াজ আল মামুন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা রুহুল আমীন নগরী, হাফিজ কয়েছ আহমদ, মাওলানা সানা উল্লাহ, মাওলানা মোহাম্মদ আলী, হাফিজ কবির আহমদ, মাওলানা সাইফুর রহমান, হাফিজ সাব্বির আহমদ রাজী, মাওলানা মাহবুবুল হক, মাওলানা আরিফুল হক ইদ্রিস, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা রওনক আহমদ, মাওলানা রেজুওয়ান আহমদ, মাওলানা আব্দুর রহমান, প্রিন্সিপাল মাওলানা জহিরুল হক, মাওলানা রফিক বিন সিকান্দার প্রমুখ।

দক্ষিন সুমরা শ্রমিক কল্যান ফেডারেশন : রোহিঙ্গা মুসলমান হত্যার প্রতিবাদে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন দক্ষিন সুমরা শাখার বিক্ষোভ মিছিল অনুষ্টিত । মিছিলটি শুক্রবার বাদ জুম্মা ভার্থখলা জামে মসজিদ থেকে শুরু হয়ে বাবনা পয়েন্টে এ গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
সমাবেশে ফেডারেশনের দক্ষিন সুমরা শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে , সাধারন সম্পাদক দেওয়ান মফিজ খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন অন্যতম উপদেষ্ট বদরুল ইসলাম , কাজি জাফর আহমদ। আরো উপস্তিত ছিলেন কামালবাজার ইউনিয়ন শাখার সভাপতি দবির আহমদ, মোল্লারগাঁও ইউনিয়ন সভাপতি কামাল আহমদ, তেতলী ইউনিয়ন সভাপতি হেলাল আহমদ,আব্দুল হক সুফিয়ান আহমদ প্রমুখ ।

সিলেট মহানগর ইমাম সমিতি: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের বর্বর গণহত্যা, খুন, ধর্ষণ ও নির্মূল অভিযানের প্রতিবাদে ১৫ সেপ্টেম্বর শুক্রবার সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর প্রায় সবকটি ওয়ার্ড থেকে মসজিদের ইমাম, মুতাওয়াল্লি ও স্থানীয় সিটি কাউন্সিলরদের নেতৃত্বে জুমআর নামাজ শেষে মিছিলে সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারের কোর্ট পয়েন্ট ছাড়িয়ে আশপাশের এলাকায় সমাবেশ বিস্তৃত হয়ে বিক্ষোভ সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক ভেদাভেদ ভুলে রোহিঙ্গা ইস্যুতে ইমাম সমিতির ডাকে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। নগরীর সামাজিক সংগঠনগুলো নিজ নিজ পরিচয়ে ইমাম সমিতির সমাবেশে যোগ দিয়ে মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম নির্যাতনের ক্ষোভ প্রকাশ করেন। নগরীর বেশ কয়েকটি এলাকা থেকে মুসল্লিগণ নামাজ শেষে বাড়িতে না গিয়ে মিছিল দিয়ে কোর্ট পয়েন্টে আসতে থাকেন। ৮/১০ বছরের শিশু থেকে শুরু করে ৭০/৮০ বছরের বৃদ্ধ পর্যন্ত মিছিল সহকারে সমাবেশে উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মিছিল মুসল্লিগণ তাদের ঈমানী প্রতিক্রিয়া ব্যক্ত করতে সন্ত্রাসী বৌদ্ধদের রাক্ষুসে নারী অং সান সুচির প্রতি ঘৃণা প্রদর্শন করে তার ফটো সম্বলিত প্লেকার্ডে ছেড়া জুতা লাগিয়েছেন। কেউ কেউ ফাঁসিতে ঝুলানোর ছবিও ব্যবহার করেছেন, অং সান সুচির কুশ পুত্তলিকাও দাহ করা হয়েছে।
সিলেট মহানগর সভাপতি ও তালতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে সমাবেশে বক্তাগণ বলেন, অবিলম্বে রোহিঙ্গাদের উপর গণহত্যা বন্ধে জাতিসংঘের প্রতি আহবান জানান। বিশ^ মুসলিমের সংগঠন ওআইসিকে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। অনেক বক্তাগণ রোহিঙ্গাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে যাওয়া ও তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সার্বিক সহযোগিতার আশ^াস দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সমাবেশে বক্তাগণ ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশী মানুষ শরণার্থী হওয়ার কথা স্মরণ করে শরণার্থীর বেদনা-কষ্টের কথা উল্লেখ করে বলেন, রোহিঙ্গা শরণার্থীদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য ইমাম সমিতির ত্রাণ তহবিলে দান করার জন্য সর্বস্তরের মুসরমানদের আহবান জানান।
সমিতির সেক্রেটারী মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা আহমদ হোসেন ও মাওলানা নুর আহমদ কাসেমীর যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, হেফাজতে ইসলাম সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা মুশতাক আহমদ খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, জেলা বিএনপির সেক্রেটারী আলী আহমদ, জাতীয় পার্টির মহানগর সেক্রেটারী এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফখরুযযামান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী, জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী, মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান তাপাদার, সেক্রেটার আব্দুল্লাহ আল মামুন, সিটি কাউন্সিলর আলহাজ¦ রাজিক মিয়া, আব্দুল মুহিত জাবেদ, দেলওয়ার হোসেন সজিব ও আব্দুর রকিব তুহিন, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান শওকত, সমাজসেবী আলহাজ¦ একরামুল আজিজ, জেলা ট্রাক মালিক সমিতির সেক্রেটারী আব্দুল্লাহ মামুন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন, মহানগর ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা কারী শহীদ আহমদ, যুগ্ম সম্পাদক মাওলানা ছুহাইব আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, ছাত্র জমিয়ত সিলেট জেলা সভাপতি মাওলানা সাইফুর রহমান, মহানগর সভাপতি লুৎফুর রহমান। ইসলামী সংগীত পরিবেশন করেন হাফিজ আব্দুল করিম দিলদার।
বিক্ষোভ সমাবেশ থেকে রোহিঙ্গা শরনার্থীদের দেখতে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ অসংখ্য মোবারকবাদ জানানিয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার রক্ষায় জনগণ, বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতিপয় দাবী-
* অনতিবিলম্বে আরাকান মুসলিম গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। * আন্তর্জাতিক আদালতে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে ব্যবস্থা নিন। * আরাকান থেকে উচ্চেদ করা জনগোষ্ঠিকে পুনরায় আরাকানে পুনর্বাসন করতে পদক্ষেপ নিন। * বার্মা সরকারকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করার জন্য সর্বাত্মক অবরোধ আরোপ করুন। * বার্মায় রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে বার্মিজ পণ্য বর্জন করুন এবং বার্মাকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করুন। * মুসলিম দেশগুলো বার্মার সাথে কুটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করুন। * বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা নিশ্চিত করুন। * যারা সাহায্য পৌঁছাতে চায় তাদেরকে বিনা বাধায় সাহায্য পৌছানোর সুযোগ করে দিন। * রোহিঙ্গাদের আত্মরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা দিন। * আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন আপনারা বাংলাদেশের পাশে দাঁড়ান এবং এই ভয়ঙ্কর সমস্যা সমাধানে সক্রিয় ভ‚মিকা রাখুন। * আরাকানে নিরাপদ অঞ্চল গঠনে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হোক। * বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান দেশের সম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে অতন্ত্র প্রহরীর ভ‚মিকা পালন করুন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।

মজুমদারী যুব কল্যাণ পরিষদ : মিয়ানমারের সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে মজুমদারী যুব কল্যাণ পরিষদ। শুক্রবার জুমআ’র নামাজের পর নগরীর মজুমদারী পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
পরিষদের সভাপতি বজলুর রহমান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামিম মজুমদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজী আব্দুস সাত্তার, আকরার বখত মজুমদার, এ.বি.এম. সাদেক জুনেদ, আব্দুশ শহিদ জুন্নুন মজুমদার, কামরুজ্জামান বাবু, সৈয়দ শফিকুল হক, আব্দুল মালিক, সোয়াদ রব চৌধুরী, শেখ ইউনুস, সেলিম খান জালালাবাদী, মঞ্জুরুল ইসলাম, আজম খান, সৈয়দ হিফজুর রহমান মাসুম, এমরান খান এনাম, খোকন মিয়া, আলমগীর হোসেন, ফারুকুল ইসলাম, নুরুল ইসলাম, আবু সালেহ নাহিদ, আবু সালেহ তাহের, নাসের সুমন, এ.বি. মজুমদার রনি, সালেক আহমদ, সৈয়দ বরকত আলী, সুহেল আহমদ, ইউনুস খান, মাহবুবুর রহমান, জাহেদুল ইসলাম মিঠুন, কয়েস আহমদ জনি, শিহাব আহমদ, সৈয়দ তানজির আহমদ, ওয়াহিদুর রহমান, কামরান জাহান বাপ্পি, সাব্বির আহমদ, সাইফুর রহমান ইমন, শিপন আহমদ প্রমুখ। বৃহত্তর মজুমদারী পঞ্চায়েত কমিটি ও সোলজার বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ একাত্ততা ঘোষণা করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধন শুরু করেছে। তাদের এ জঘণ্য কাজের নিন্দায় সারা বিশ্ব উত্তাল। মিয়ানমার সরকারকে অবশ্যই রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধন বন্ধ করে তাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তা দিতে হবে। এসময় বক্তারা রোহিঙ্গাদের মানবিক সাহায্যে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমাদের এগিয়ে আসার আহবান জানান।

সচেতন তাওহীদী জনতা: মিয়ানমারে সামরিক বাহিনী কর্তৃক নির্বিচারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, ধর্ষণ, পুড়িয়ে মারা ও নির্যাতনের প্রতিবাদে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন তেমুখী বাইপাস পয়েন্ট সংলগ্ন হাজী মোঃ সুন্দর আলী জামে মসজিদের সামনে শুক্রবার জুমার নামাজ শেষে বড়গাঁও জামে মসজিদের ঈমাম ও খতীব মাওলানা গোলাম রব্বানীর উদ্যোগে ও বৃহত্তর তেমুখী সংলগ্ন এলাকার সচেতন তাওহীদী জনতার আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাজী মোঃ সুন্দর আলী জামে মসজিদের ঈমাম ও খতীব মাওলানা মুফতী আরিফুজ্জামান সাহেবের সভাপতিত্বে ও সাহেবের গাঁও জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা এমদাদউল্লাহ সাহেবের পরিচালনায় বড়গাঁও জামে মসজিদ,শেখ পাড়া জামে মসজিদ, কুমার গাঁও জামে মসজিদ,চরুগাঁও জামে মসজিদ,হায়দর পুর জামে মসজিদ,শাহপুর জামে মসজিদ,পীরপুর জামে মসজিদ, নানু মিয়া জামে মসজিদ,সাহেবের গাঁও জামে মসজিদ,টুকের গাঁও জামে মসজিদের মুসল্লিয়ান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, ধর্ষণ, পুড়িয়ে মারা ও শিশু নির্যাতন বন্ধের জন্য জোরালো প্রতিবাদে জানিয়ে বলেন, অবিলম্বে এসব হত্যাকান্ড ও নির্যাতন বন্ধ করতে হবে। তারা এ বিষয়ে জাতিসংঘকে এগিয়ে এসে সমস্যার সমাধানের জোর দাবী জানান। এসময় বক্তারা আরওবলেন, বাংলাদেশে প্রবেশকারী অসহায় রোহিঙ্গাদের স্থান দেওয়ার পাশাপাশি তাদের সকল বরণ পোশনের ব্যবস্থা নেয়ায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিলেট উন্নয়ন সংস্থা: শুক্রবার বাদ জুমআ সিলেট কোর্ট পয়েন্টে সিলেট উন্নয়ন সংস্থা রোহিঙ্গা গনহত্যার প্রতিবাদে এক মানববন্ধন পালন করে।
এসময় সংস্থার সভাপতি মো. আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শিহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন লাহিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিফজুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন, আপ্যায়ন ও পর্যটন বিষয়ক সম্পাদক শাহান আল মাহমুদ খান, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খোকন, সহপ্রচার সম্পাদক হোসেন মোহাম্মদ আফজাল, সদস্য আব্দুল্লাহ আল মামুন ও নিজাম উদ্দিন।

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed