নাফ নদীতে নৌডুবি, আরও ২ রোহিঙ্গার লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে আরও দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকা থেকে ওই দুই লাশ উদ্ধার করা হয়।
তাদের মধ্যে এক শিশু ও এক পুরুষের লাশ রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন,নদীতে ভাসমান অবস্থায় লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানান ওসি।
গত মঙ্গলবার রাত ১০টা ও বুধবার ভোর ৪টায় নাফ নদীতে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল। তার মধ্যে বুধবার রাত ১০টা পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed