Main Menu

তিন মোটরসাইকেল মালিকের সন্ধান চায় পুলিশ!

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকায় বিভিন্ন সময়ে জব্দ হওয়া তিনটি মোটরসাইকেলের প্রকৃত মালিকের খোঁজ চায় পুলিশ। বৃহস্পতিবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোটরসাইকেল তিনটির প্রকৃত মালিক মালিকানা দাবী প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ১৫ আগস্ট সাদা নীল রংয়ের ইয়ামাহা মোটরসাইকেল যার রেজি. নং সিলেট-ল-১১-৫২৫৫ ইঞ্জিন নং- ২১সি১০৮৫৯০১ চেচিস নং- এমই১২১সিও১১এ২০৮৫৮০৮ পরিত্যক্ত অবস্থায় এয়ারপোর্ট থানাধীন লন্ডনী রোড এলাকা থেকে জব্দ করা হয়। এয়ারপোর্ট থানার জিডি নং-৬০১।
এর আগে গত ২৯ জানুয়ারি নীল রংয়ের সুজোকি জিক্সার রেজিষ্ট্রেশন নাম্বার প্লেটবিহীন ১৫০ সিসি মোটর সাইকেল যার ইঞ্জিন নং- বিজিএ১১৬১৫৪৫ চেচিস নং- এমবি৮এনজি৪বিএইএফ৮১৫৫৭০৮ পরিত্যক্ত অবস্থায় নগরীর ফাজিলচিশত এলাকা হতে জব্দ করা হয় (জিডি নং-৮৪১)।
এবং গত বছরের ৩০ নভেম্বর লাল রংয়ের ডায়ূন মোটরসাইকেল রেজিস্ট্রেশন নাম্বার সিলেট মেট্রো-১৪-৯৮৭০ ইঞ্জিন নং- ডিওয়াই১৫০এফএমজি-২*০১৭৩৬৭৫৪* চেচিস নং- এলএক্সএসপিসিসিএলওয়াই৬এল৪০৭৭৪৭৬* পরিত্যক্ত অবস্থায় হোসনাবাদ আবাসিক এলাকা হতে জব্দ করা হয়। এ বিষয়ে জিডি নং-১১৩৩।

Share





Related News

Comments are Closed