Main Menu

জৈন্তাপুরে ৩৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তুাপুরের লক্ষ্মীপুর এলাকায় বুধবার ভোররাতে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যমানের ৩৬৩ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক হোসেন উপজেলার কেন্দ্রী হাওড় কাঠালবাড়ীর মর্তুজ আলীর ছেলে।
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট-তামাবিল সড়ক থেকে তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে। উদ্ধারকৃত মাদকসহ তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন তিনি।

 

 

Share





Related News

Comments are Closed