সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পূর্ব বিরোধের জেরে সিলেট নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাকারিয়া মো. মাসুম (২২) নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। তিনি ছাত্রলীগের সুরমা গ্রুপের কর্মী। বুধবার বিকেলে নগরীর শিবগঞ্জের লামাপাড়ায় এ ঘটনা ঘটে।
সুরমা গ্রুপের নেতা বিপ্লব জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর গ্রুপের সাথে বিরোধের জের ধরে কয়েকজন ছাত্রলীগ কর্মী মাসুমের ছোটভাই খালেদকে শিবগঞ্জে আটকে রেখে তাকে খবর দেয়। পরে মাসুম সেখানে যাওয়ার পরপরই তাকে উপুর্যপুরি ছুরিকাঘাত করা হয়। সেখান থেকে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মাসুম নগরীর ছড়ারপাড় এলাকার কামালগড়ের বর্তমান বাসিন্দা আনছার মিয়ার পুত্র। তাদের গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়।
তবে, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বিষয়টি অস্বীকার করে বলেন- আমি জেলা ছাত্রলীগের দায়িত্বে রয়েছি। আমার নামে কোন গ্রুপও নেই। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে এ ঘটনায় তাকে জড়ানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া. এমসি কলেজ ছাত্রলীগের অভ্যন্তরীন বিরোধে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন রায়হান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মাসুমের দুই উরুতে একাধিক ছুরিকাঘাত রয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে বদ্ধ ঘর থেকে তরুণের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বটেরতল এলাকায় নিজ বসতঘর থেকে রাজভি (২৫) নামে এক তরুণেরRead More
সিলেটে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওলাদ আহম্মেদ (২৩) নামে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের একRead More



Comments are Closed