জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর শ্রমিকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জাফলং জিরো পয়েন্ট থেকে এক পাথর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ঐ শ্রমিকের মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের ধারনা পানিতে ডুবেই ঐ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে জাফলং (ডাউকি) ব্রিজের কাছাকাছি এলাকায় ঐ শ্রমিকের লাশ পড়ে থাকতে দেখে গোয়াইনঘাট থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহত শ্রমিক কামাল হোসেন (৩৫) গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীদের অভিযোগ, পাথর শ্রমিক সংগঠনের সদস্যরা প্রতিরাতে টাকার বিনিময়ে শ্রমিকদের দিয়ে জিরো পয়েন্ট থেকে পাথর চুরি করার কারনেই এই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলাওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পাথর চুরি করতে গিয়ে কামাল নামের এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed