Main Menu

বীরগঞ্জে সুনিপুন পুঁথি কারিগর শেফালী রায়

মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সেন্টারপাড়ায় গড়ে উঠেছে সুনিপুন পুঁথির কারিগর।

দেশের বিভিন্ন স্থানে সুনিপুন পুঁথির নির্মাণে কারিগর দেখা যায়, ঠিক তেমনি করে গড়ে তুলছে বীরগঞ্জে সেন্টারপাড়ায় শেফালী রায়। তিনি দীর্ঘ দিন ধরে এই পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি পুঁথি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন । যেমন, টিসু বক্স, ফুল, কলা, আনারস, পুতুল, গোলাপফুল ইত্যাদি। সুনিপুন পুঁথির মাধ্যমে আপনার প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য অন্যতম জিনিসও তৈরী করে দিতে পারেন শেফালী রায় ।

তিনি বলেন, আমি প্রায় কয়েক বছর থেকে সুনিপুন পুঁথি তৈরী করছি, বীরগঞ্জে একটি দোকান দেওয়ার পরিকল্পনা আছে। এখণ সুনিপুন পুঁথি তৈরীর অর্ডার পেলে বাসাতেই বসে করছি। তাতে করে আমার সংসার ভালোই যাচ্ছে।

উল্লেখ্য, সুনিপুন পুঁথি বাড়াতে পারে আপনার ঘরের সৌন্দর্য্য।

Share





Related News

Comments are Closed