পরিবহন ধর্মঘট স্থগিত, সকল অবৈধ গাড়ি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জেলা প্রশাসকের সভাকক্ষে মঙ্গলবার বিকেলে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসক রাহাত আনোয়ারের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ত¡ করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান, সিলেট স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবজিৎ সিনহা, সওজ এর নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত।
উক্ত সভায় জেলা প্রশাসক বলেন, শুধু জকিগঞ্জে নয় কোন জায়গায় কোন ধরনের অবৈধ গাড়ি চলতে পারবে না, এবং আজ থেকে যেসব গ্যারেজে অবৈধ গাড়ির ব্যাটারি চার্জ দেয়া হয়ে থাকে তা শীলগালা করার নির্দেশ দেন, যেসকল রাস্তায় অবৈধ গাড়ি চলাচল করে তা মোবাইল কোর্ট পরিচালনা করে বন্ধ করারও নির্দেশ দেন তিনি।
এসময় তিনি সওজ কর্মকর্তাদের এক মাসের মধ্যে জকিগঞ্জসহ সকল রাস্তার কাজ ভালোভাবে শেষ করতে বলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি, সিলেট বিভাগ ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক বলেন রাস্তার কাজ আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেষ না হলে আবারে ধর্মঘটের ডাক দেওয়া হবে। জকিগঞ্জ সড়কে পরিবহন শ্রমিকদের উপর পুলিশী হয়রানি ও নির্যাতন বন্ধ করার জন্য তিনি অনুরোধ করেন। যদি বন্ধ করা না হয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সহ সবাইকে নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ সবাই আমাদের দাবি পূরণ করার আশ্বাস দেওয়ার ফলে আমরা ধর্মঘট প্রত্যাহার করলাম এবং ১ মাসের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা আবারও ধর্মঘটের ডাক দিবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয় ৭০৭ সভাপতি জাকারীয়া আহমদ, মালিক সমিতির মহাসচিব কালাম মিয়া, জাবেদ সিরাজ, দিলু মিয়া, আজাদ মিয়া, সিরাজ উদ্দিন, সাহাবুদ্দিন, আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, আজাদুর রহমান, দুলু মিয়া, সামছুল হক, আব্দুল মন্নান, দেলোয়ার আহমদ, সোহেল আহমদ, ফজলু করিম, মোতদির আলী, মামুনুর রশীদ, মুক্তার আহমদ, বিপ্লব কবির চৌধুরী, আবুল কালাম প্রমুখ।
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed