Main Menu

পুলিশ পরিচয়ে তরুণীকে বিয়ে, যৌতুক দাবি অতপর…

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিজেকে পুলিশ পরিচয়ে এক তরুণীকে বিয়ের পর মেয়েটির পরিবারের কাছে যৌতুক দাবী করে ফেঁসে গেছেন এক ভুয়া পুলিশ সদস্য।
সিলেট নগরীর সোবহানিঘাট এলাকা থেকে গত রোববার বিকেলে পুলিশের উপ পরিদর্শক (এসআই) পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। মতছির আলী (৩৫) নামের ওই ভুয়া পুলিশ সদস্যকে আটকের পর সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলাও হয়েছে। মতছির মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা নন্দি গ্রামের ওমর আলীর ছেলে ।

Manual5 Ad Code

মামলার বিবরণে জানা গেছে, নিজেকে পুলিশের উপ পরিদর্শক পরিচয় দিয়ে নগরীর সোবহানিঘাট এলাকায় বিয়ে করেন মতছির। বিয়ের পর শ্বশুরের কাছে যৌতুক হিসেবে মোটর সাইকেল দাবি করেন। পরে শ্বশুর বাড়ির লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন মতছির ভুয়া পুলিশ কর্মকর্তা।

Manual1 Ad Code

সূত্র জানায়, রোববার বিকেলে মতছির আলীকে নিয়ে শ্বশুর বাড়ির লোকজন মোটরসাইকেল কিনতে সোবাহানিঘাটের একটি মোটরসাইকেলের শো-রুমে যান। এ সময় তারা কোতোয়ালি থানা পুলিশকেও খবর দেন। এক পর্যায়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার কাছে থেকে পুলিশের একটি জাল আইডি কার্ডও উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, মতছির আলীর বিরুদ্ধে তার স্ত্রীর মামা জুয়েল রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় দুইজনকে আসামী করা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code