রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে কমলগঞ্জে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মায়ানমারের রোহিঙ্গাদের নির্বিচারে গণহত্যা বন্ধের দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আমরা সচেতন কমলগঞ্জবাসীর আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা চৌমুহনী চত্ত¡রে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আল-ইসলাহ নেতা কাজী মাওলানা আলম চৌধুরী, মুফতি আব্দুল করিম, আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা দুরুদ আলী, ইসলামিক ফ্রন্ট নেতা আব্দুল মুুহিত হাসানি, লেখক-গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মধু সূদন পাল, উপজেলা হিন্দুু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি মি: জিডিসন প্রধান সুচিয়াং, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারন সম্পাদক মো: সানোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, ছাত্রসেনা নেতা মাহমুদুল হক সুমন, তালামীয নেতা শাহ আব্দুল জলিল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নেতা নোমান আহমেদ, সিরাজুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা নুরুল মোত্তাকিন জুনাঈদ, ইকবাল হোসেন কয়সর, সাইদুল বাছিত সায়েদ, মাওলানা মবশ্বির আলী, মাওলানা আবুল বাশার, হেফাজত ইসলাম নেতা মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া প্রমুখ।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed