রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ আর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
সোমবার দিবাগত রাতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে নিবন্ধন শুরুর প্রথমে রোহিঙ্গা নারী রুবিয়া খাতুন বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হন।
তবে সোমবার দিনে এই নিবন্ধন কার্যক্রম চালুর কথা ছিল। দাপ্তরিক জটিলতার কারণে নিবন্ধন কার্যক্রম পরে শুরু হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন জানান, সহযোগিতা ও নিরাপত্তার সুবিধার্থে রোহিঙ্গা নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে প্রতিদিন গড়ে ৭০০ রোহিঙ্গাকে তালিকাভুক্ত করা সম্ভব হবে।
নিবন্ধনের জন্য কুতুপালং শরণার্থী ক্যাম্প ছাড়াও অন্যান্যস্থানে আরও ১৫-২০টি নিবন্ধন কেন্দ্র গড়ে তোলা হবে।
বায়োমেট্রিক নিবন্ধনের জন্য তিন ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে রোহিঙ্গাদের ব্যক্তিগত তথ্য নেয়া হচ্ছে। এতে থাকছে নাম, মা-বাবার নাম, দেশ, ধর্ম, লিঙ্গসংক্রান্ত তথ্য। এরপর তাদের ছবি তোলা হচ্ছে। নেয়া হচ্ছে আঙুলের ছাপ।
নিবন্ধনের ফলে এবার আসা ৩ লাখের বেশি রোহিঙ্গা সম্পর্কে তথ্য সরকারের কাছে থাকবে। পাশাপাশি নিবন্ধনের পর রোহিঙ্গাদের যে কার্ড দেয়া হবে, তা দিয়ে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে পারবেন।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed