প্রবাসে থেকেও স্বপদে বহাল এক ইউপি সদস্য
ছাতক প্রতিনিধি: ছাতকে এক ইউপি সদস্য প্রায় দেড় বছর থেকে প্রবাসে বসবাস করেও স্ব-পদে বহাল রয়েছেন। ফলে ওয়ার্ডের বিপুল সংখ্যক লোক সরকারি বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা যায়, ২০১৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে শিমুলতলা গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র আব্দুল মুকিত নেরাই কালারুকা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য নির্বাচিত হন। শপথ গ্রহণ শেষে তিনি সৌদিআরব চলে যান। শপথ গ্রহনের পর তিনি একবার দেশে এসেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। এভাবে তিনি দীর্ঘদিন থেকে প্রবাসে থাকায় ওয়ার্ডবাসি সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রত্যহ বিপুল সংখ্যক হতদরিদ্র লোক ভিজিএফ, ওএমএস, কাবিখা, কাবিটা, বয়স্কভাতা, বিধবা ভাতা ও ভিজিডিসহ বিভিন্ন সরকারি সহায়তার জন্যে তার বাড়িতে ভীড় জমাচ্ছেন। তবে সাবেক ও বর্তমান ইউএনওকে ম্যানেজ করেই তিনি স্বপদে বহাল রয়েছেন বলে জানা গেছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান অদুদ আলম জানান, ২নং ওয়ার্ড সদস্য আব্দুল মুকিত কোন ছুটি না নিয়েই বিদেশে অবস্থান করছেন। এ বিষয়টি মৌখিকভাবে নির্বাহী অফিসারকে অবহিত করেছেন বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন জানান, বিষয়টি তার জানা না থাকায় কোন ব্যবস্থা নেয়া হয়নি।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed