Main Menu

লিবিয়ায় প্রবাসী অপহরণ চক্রের ৬ সদস্য গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: বৈশাখী নিউজ ডেস্ক: লিবিয়ায় প্রবাসী বাংলাদেশীদের ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত দুইদিনে কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. কামাল উদ্দিন(৩৯), নাজনীন বেগম (৩৫), আবু কাশেম (৩৫), বেবী আক্তার(৩৫), মামুন মিয়া (৪২) ও মো. নূরুল হক (৪৫)।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে পিবিআই’র মেট্রো কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।
তিনি জানান, গ্রেফতারকৃত এই অপহরণকারী চক্রের সহযোগিরা বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়াতে নিয়ে আটকে রাখে। সেখানে তাদের ওপর অমানুষিক নির্যতন করা হয়। পরে নির্যাতনের সেই ভিডিও ইমু ও ভাইভারের মাধ্যমে দেশে স্বজনের কাছে পাঠিয়ে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে। কোন ক্ষেত্রে ওই চক্র তাদের চাহিদা মতো টাকা না পেলে জিম্মিকৃত ব্যক্তিকে হত্যা করে লাশ গুম করে ফেলে।
আবুল কালাম আজাদ জানান, এই চক্রের সদস্যরা লিবিয়ায় শতাধিক বাংলাদেশীকে জিম্মি করে কয়েক কোটি টাকা আদায় করেছে।

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed