১২ সেপ্টেম্বর থেকে চবিতে ভর্তির আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৭ থেকে ২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া ১২ সেপ্টেম্বর শুরু হবে। যা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ২০১৭ থেকে ২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির আবেদন গ্রহণ ও ভর্তি পরীক্ষা চারটি ইউনিটের মাধ্যমে সম্পন্ন করা হবে। ভর্তিচ্ছুরা ১২ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে ৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। ৫ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি জমা দেওয়া যাবে।
সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর, ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর, বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বর থেকে ভর্তি সংক্রান্ত তথ্যাবলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিও ওয়েবসাইট (http://admission.eis.cu.ac.bd) পাওয়া যাবে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed