Main Menu

জকিগঞ্জে ১৭শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ১৭শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকারের নেতৃত্বে একদল পুলিশ শেওলা-জকিগঞ্জ সড়কের খলাছড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭শ’ পিস ইয়াবাসহ মিনু মিয়া নামের একজনকে আটক করে।

আটক ইয়াবা ব্যবসায়ী মিনু মিয়া (৪৫) জকিগঞ্জ সদর ইউনিয়নের ছবড়িয়া গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার।

Share





Related News

Comments are Closed