Main Menu

কিশোরগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

শাহিনুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো কুহুলী আক্তার (৫) ও লাভলী বেগম (৬)। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এলাকাবাসী দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
নিহত কুহুলী আক্তার ওই গ্রামের আব্দুল কাইয়ুমের কন্যা ও লাভলী বেগম খরু মামুদের কন্যা। এরা দু’জন চাচাতো বোন। দু’জনই বাজেডুমরিয়া ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, পরিবারের অজান্তে দু’জনে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে যাওয়ায় তাদের মৃত্যু হয়। একই পরিবারের দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed