মাধবপুরে বিপুল পরিমান ভারতীয় মদ উদ্ধার
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার রামনগর এলাকা থেকে এ মদগুলি উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রামনগর এলাকার খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান মাদকের বোতল উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের লে. কর্ণেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed